রাজস্থানের যোধপুর ও বালোত্রায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর
যোধপুর, ৪ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজস্থানে যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা, জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী


যোধপুর, ৪ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজস্থানে যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা, জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে বালোত্রায় প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বালোত্রায় আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি এই সত্যেরই প্রমাণ যে, বিজেপি সরকার শুধু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে না। বরং, সেগুলো সম্পন্ন করার জন্য আমরা দিনরাত খেটে যায়। প্রধানমন্ত্রী বলেন, 'যোধপুরে একটি নতুন বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। এটি মারওয়ারের পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন গতি আনবে। এছাড়াও, জয়পুরে মেট্রোর সম্প্রসারণ করা হবে। শেখাওয়াটি অঞ্চলের জলসংকট নিরসনের অপেক্ষাও শেষ হতে চলেছে। এই সমস্ত প্রকল্পের জন্য আমি রাজস্থানের আমার ভাই-বোনদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত প্রতিটি স্তরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সময়মতো সংকট নির্ভুলভাবে মূল্যায়ন করেছে। একটি কার্যকর কৌশল প্রণয়ন করেছে। ভারতের সম্পদের ভারসাম্যপূর্ণ ব্যবহার করেছে। ভারতের কূটনৈতিক শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করা হয়েছে। কেবল তখনই ভারত এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande