
জম্মু, ৫ জুলাই (হি.স.): নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা। রবিবার ভোরে জম্মু থেকে তীর্থযাত্রীদের চতুর্থ দল অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে। তীর্থযাত্রীদের এই দলে রয়েছেন ৬ হাজার ৭২১ জন পুণ্যার্থী।
জম্মুর জোনাল পুলিশ কন্ট্রোল রুম-এর তথ্য অনুযায়ী, ২৯১টি গাড়ির একটি কনভয়ে করে মোট ৬ হাজার ৭২১ জন তীর্থযাত্রী বালতাল ও পহেলগামের দু'টি বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৯০ জন তীর্থযাত্রী বালতাল রুটের দিকে এবং ৪ হাজার ১৩১ জন তীর্থযাত্রী পহেলগাম রুটের মাধ্যমে যাত্রা করছেন।
বালতাল রুটের কনভয়টি ভোররাত ৩.১৫ মিনিটে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয় এবং এরপর ভোর ৩.৪৫ মিনিটে পহেলগামের কনভয়টি যাত্রা শুরু করে। এই দলে ৪ হাজার ৫৭৬ জন পুরুষ ও ১ হাজার ৩১০ জন নারী তীর্থযাত্রী রয়েছেন, এছাড়াও ৫৭২ জন সাধু, ১৫৪ জন সাধ্বী, ২২ জন শিশু এবং ৩৮ জন পুরুষ ও ৪৯ জন মহিলা বিদেশি তীর্থযাত্রী রয়েছেন। অমরনাথ যাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তায় খুশি তীর্থযাত্রীরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ