কোচিতে সোমবার অনুষ্ঠিত হবে ব্রিকস উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক
নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ভারতের পৌরহিত্যে সোমবার কেরলমের কোচিতে ২ দিনব্যাপী ব্রিকস উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ব্রিকস সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন
কোচিতে সোমবার অনুষ্ঠিত হবে ব্রিকস উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক


নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ভারতের পৌরহিত্যে সোমবার কেরলমের কোচিতে ২ দিনব্যাপী ব্রিকস উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ব্রিকস সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে, সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande