মুম্বই বিমানবন্দরে ৪ কেজি সোনা-সহ গ্রেফতার দুবাই ফেরত মহিলা
মুম্বই, ৫ জুলাই (হি.স.) : মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনা-সহ দুবাই ফেরত এক মহিলাকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চ
মুম্বই বিমানবন্দরে ৪ কেজি সোনা-সহ গ্রেফতার দুবাই ফেরত মহিলা


মুম্বই, ৫ জুলাই (হি.স.) : মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনা-সহ দুবাই ফেরত এক মহিলাকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য চোরাচালান চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে ডিআরআই।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, দুবাই থেকে আসা এক মহিলা যাত্রীর মাধ্যমে সোনা পাচারের বিষয়ে আগাম গোপন তথ্য পেয়েছিল গোয়েন্দারা। সেই সূত্রে বিমানবন্দরে নজরদারি চালানো হয়। দুবাই থেকে আসা বিমানে ওই মহিলা মুম্বইয়ে পৌঁছতেই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তাঁর প্যান্টের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ৪ কেজি সোনা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে সোনা বাজেয়াপ্ত করে কাস্টমস আইনের আওতায় ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মহিলা একটি চোরাচালান চক্রের ‘কুরিয়ার’ হিসেবে কাজ করছিলেন। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে ডিআরআই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande