ভোট লড়াইয়ে পিকে, প্রার্থী হলেন বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে
পাটনা, ৫ জুলাই (হি.স.): এ বার ভোটের ময়দানে প্রশান্ত কিশোর। বিহারে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রার্থী হচ্ছেন তিনি। দলের কোর কমিটির বৈঠকে রবিবার এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিন কোর কমিটির বৈঠকের পর বাঁকিপুর বিধানসভা
ভোট লড়াইয়ে পিকে, প্রার্থী হলেন বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে


পাটনা, ৫ জুলাই (হি.স.): এ বার ভোটের ময়দানে প্রশান্ত কিশোর। বিহারে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রার্থী হচ্ছেন তিনি। দলের কোর কমিটির বৈঠকে রবিবার এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিন কোর কমিটির বৈঠকের পর বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে 'জন সুরাজ'-এর প্রার্থী হিসেবে প্রশান্ত কিশোরের নাম ঘোষণা করা হয়েছে। পাটনায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি মনোজ ভারতী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রের খবর, প্রথমে রাজি না হলেও দলে সংখ্যাগরিষ্ঠের মত মেনে নিয়েছেন প্রশান্ত। বিহারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ঘুরে প্রচার করলেও নিজে প্রার্থী ছিলেন না তিনি। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রাজ্যসভায় চলে যাওয়ায় তাঁর ছেড়ে যাওয়া বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande