
নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজন বাই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার ভোরে জীবনাবসান হয় তাঁর। তীজন বাইয়ের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার শোকবার্তায় জানিয়েছেন, প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তীজান বাই-এর প্রয়াণের সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর, মঞ্চে জোরালো উপস্থিতি এবং পরিবেশনার অনন্য শৈলীর মাধ্যমে তিনি মহাভারতের কাহিনিগুলোকে জীবন্ত করে তুলতেন। অসাধারণ প্রতিভা, নিষ্ঠা এবং দীর্ঘদিনের কঠোর সাধনার মাধ্যমে তিনি ছত্তিশগড়ের সমৃদ্ধ পাণ্ডবাণী ঐতিহ্যকে দেশ ও বিদেশে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রসারে তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর স্বজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় জানিয়েছেন, প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তীজান বাই-জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অসাধারণ পরিবেশনার মাধ্যমে তিনি ছত্তিশগড়ের এই লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি দিয়েছিলেন। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতির জগতে এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ