বাহরাইচে বাস ও ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত, আহত ১১ জন
বাহরাইচ, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাস ও ট্র্যাক্টর-ট্রলির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে গোন্ডা থেকে বাহরাইচগামী উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোর
বাহরাইচে বাস ও ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত, আহত ১১ জন


বাহরাইচ, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাস ও ট্র্যাক্টর-ট্রলির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে গোন্ডা থেকে বাহরাইচগামী উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের সঙ্গে সিমেন্ট-বোঝাই ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক্টর চালক মারা গিয়েছেন এবং ১১ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে জেলার ঊর্ধ্বতন কর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতরা বর্তমানে বাহরাইচ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ এস কে বর্মা বলেন, ভোর ৫টা নাগাদ চিলওয়ারিয়া ও বাহরাইচের মাঝে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ হলে ১১ জন আহত ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁজরে আঘাতপ্রাপ্ত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য লখনউতে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande