শোপিয়ানে অভিযান সুরক্ষা বাহিনীর, দুই সন্ত্রাসী লুকিয়ে থাকার সম্ভাবনা
শ্রীনগর, ৫ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। রবিবার এই অভিযান দ্বিতীয় দিনে পড়েছে। পুলিশ সূত্রে খবর, পাহাড়ের ঘন জঙ্গলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা যাতে প
শোপিয়ানে অভিযান সুরক্ষা বাহিনীর, দুই সন্ত্রাসী লুকিয়ে থাকার সম্ভাবনা


শ্রীনগর, ৫ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। রবিবার এই অভিযান দ্বিতীয় দিনে পড়েছে। পুলিশ সূত্রে খবর, পাহাড়ের ঘন জঙ্গলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা যাতে পালাতে না পারে, তাই চার দিক থেকে জঙ্গল ঘিরে ফেলে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তল্লাশি অভিযানের সময় দু’পক্ষের মধ্যে গুলির লড়াইও হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্থানীয় এই দুই জঙ্গি হল লতিফ এবং জাকির। পুলিশ জানিয়েছে, লস্করের ওই দুই জঙ্গি লতিফ এবং জাকির দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। পাহাড়ের ঘন জঙ্গলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পাওয়ার পরই তল্লাশি অভিযান চালানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande