অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা শুরু রেলের
শ্রীনগর, ৫ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা শুরু করলো ভারতীয় রেল। অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলের এই বিশেষ উদ্যোগ। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি সংযোগকারী বিশেষ ট্রেন পরিষেবা চালু
অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা শুরু রেলের


শ্রীনগর, ৫ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা শুরু করলো ভারতীয় রেল। অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলের এই বিশেষ উদ্যোগ। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি সংযোগকারী বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ভারতীয় রেলের শ্রীনগর এলাকার চিফ এরিয়া ম্যানেজার কপিল শর্মা জানিয়েছেন, গ্রীষ্মকাল এবং অমরনাথ যাত্রার সময় ভারতীয় রেলকে বিপুল ভিড়ের মোকাবিলা করতে হয়। পরিস্থিতি সামাল দিতে সদর দফতর এবং রেলওয়ে বোর্ড—উভয় স্তরেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জল ও বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে পরিচ্ছন্নতা এবং ট্রেনের সময়ানুবর্তিতা—প্রতিটি বিভাগের ওপরই নজর রাখা হচ্ছে।

তিনি আরও জানান, অমরনাথ যাত্রার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। যাঁরা আগে থেকেই নাম নথিভুক্ত করেছেন, তাঁরা স্টেশনের বাইরেই আধার কেওয়াইসি-র মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রা শুরু করতে পারেন। আর যাঁরা আগে থেকে নাম নথিভুক্ত করেননি, তাঁরা পন্থ চকে যেতে পারেন; সেখান থেকে বাসে করে তাঁদের ঘটনাস্থলেই নাম নথিভুক্তকরণের জন্য নিয়ে যাওয়া হয়। ট্রেনে খাবার-দাবারের ব্যবস্থাও রয়েছে। নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আরপিএফ, জিআরপি এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়া সিভিল প্রশাসন, আইজি পদমর্যাদার আধিকারিক এবং ঊর্ধ্বতন কর্তারা নিয়মিতভাবে পরিস্থিতি পরিদর্শন করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande