ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে
কলকাতা, ৯ জুলাই (হি.স.): প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আপিল করেছিল ফিফায়। কিন্তু এফএফএফ-এর সেই আবেদন খারিজ করে দিয়েছে ফিফা। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে এই খবর নিশ্চিত করেছেন ফ্রান্সে
ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে


কলকাতা, ৯ জুলাই (হি.স.): প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আপিল করেছিল ফিফায়। কিন্তু এফএফএফ-এর সেই আবেদন খারিজ করে দিয়েছে ফিফা। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে এই খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ।

শেষ ষোলোয় প্রতিপক্ষের খেলোয়াড় মাতিয়াস গালার্সার সঙ্গে তর্কাতর্কির পর, ওলিসকে হলুদ কার্ড দেখানো হয়। প্যারাগুয়ের মিডফিল্ডার মুখ চেপে ধরে মাটিতে পড়ে যান। যদিও রিপ্লেতে দেখা যায়, ওলিসে শুধু তার জার্সি টেনে ধরেছিলেন।

দেশোঁ বুধবার সংবাদ সম্মেলনে জানান, ফিফার কাছে করা তাদের আপিল খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার বস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসে আরেকটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমি-ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে তাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande