৭৪ তম রাজ্য আ্যথলেটিক চ্যাম্পিয়নশিপ -২০২৬, সাই
কলকাতা, ৯ জুলাই (হি. স.) : সাই কমপ্লেক্সের মধ্যে জমকালো হয়। অনাড়ম্বর এক অনুষ্ঠানের সূচনার মধ্য দিয়ে সাই কলকাতায় বৃহস্পতিবার থেকেই শুরু হল ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬। প্রথম দিনেই নজর কাড়ল বিপুল অংশগ্রহণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত
৭৪ তম রাজ্য আ্যথলেটিক চ্যাম্পিয়নশিপ -২০২৬, সাই


কলকাতা, ৯ জুলাই (হি. স.) : সাই কমপ্লেক্সের মধ্যে জমকালো হয়। অনাড়ম্বর এক অনুষ্ঠানের সূচনার মধ্য দিয়ে সাই কলকাতায় বৃহস্পতিবার থেকেই শুরু হল ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬। প্রথম দিনেই নজর কাড়ল বিপুল অংশগ্রহণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মোট ১,৪২৩ জন অ্যাথলিট। ১২টি বয়সভিত্তিক বিভাগে ৩৯টি ইভেন্টে লড়াই করছেন ৮১৮ জন পুরুষ ও ৬০৫ জন মহিলা প্রতিযোগী।

এই বছরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯টি জেলা সংস্থা, ৩টি মহকুমা, ১০টি অনুমোদিত ক্লাব এবং চারটি সরকারি সংস্থার দল—কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, ইনকাম ট্যাক্স ও সেন্ট্রাল এক্সাইজ। ফলে রাজ্যে অ্যাথলেটিক্সের শক্ত ভিত এবং প্রতিভার গভীরতাই আরও একবার সামনে এল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ড. ইন্দ্রনীল খান, পদ্মশ্রী প্রাপ্ত অলিম্পিয়ান জ্যোতির্ময়ী শিকদার এবং অর্জুন পুরস্কারজয়ী সরস্বতী সাহা। তাঁরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং রাজ্যে অ্যাথলেটিক্সের প্রসারে পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের ভূমিকার প্রশংসা করেন।

প্রথম দিনেই শেষ হয় মোট ৩৫টি ফাইনাল। পাশাপাশি পুরুষদের ডেক্যাথলনের তিনটি ইভেন্টও অনুষ্ঠিত হয়। আর শুরুতেই মিলল তিনটি নতুন মিট রেকর্ড।

জলপাইগুড়ির তনুশ্রী মহালদার মহিলা অনূর্ধ্ব-২০ জ্যাভলিন থ্রো-তে ৪৩.৩৭ মিটার ছুড়ে নতুন নজির গড়েন। মেয়েদের অনূর্ধ্ব-১৬ লং জাম্পে প্রিয়া বিশ্বাস ৪.০৩ মিটার লাফিয়ে গড়েন নতুন রেকর্ড। পুরুষদের অনূর্ধ্ব-২৩ ট্রিপল জাম্পে জলপাইগুড়ির ডাবলু রায় ১৫.২৯ মিটার অতিক্রম করে তৈরি করেন নতুন মিট রেকর্ড।

প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল সিনিয়র পুরুষ ও মহিলা ১০০ মিটার ফাইনাল। স্প্রিন্টের এই মর্যাদার ইভেন্টে দাপট দেখায় ইস্টবেঙ্গল ক্লাব। পুরুষ বিভাগে সোনা জেতেন সৌরভ সাহা, আর মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হন তামশ্রী মিশ্র।

আগামী দিনগুলিতে আরও একাধিক ফাইনাল এবং তারকাখচিত লড়াই অপেক্ষা করছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande