ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানিস্তান
আবু ধাবি, ২০ অক্টোবর (হি.স.) : আবু ধাবিতে সোমবার জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানরা। ২৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষের ইনিংস ১৩৬ রানে শেষ করে দিয়েছে তারা। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আগামীকাল বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠ
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানিস্তান


আবু ধাবি, ২০ অক্টোবর (হি.স.) : আবু ধাবিতে সোমবার জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানরা। ২৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষের ইনিংস ১৩৬ রানে শেষ করে দিয়েছে তারা।

প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আগামীকাল বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে, সেই সঙ্গে মেলাতে হবে রান রেটের সমীকরণও। আফগানিস্তানকে প্রায় তিনশ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে ১০২ রান করেন আটাল। ওয়ানডেতে এটি আটালের তৃতীয় সেঞ্চুরি। ৯০ রান করেন ইব্রাহিম। আটালের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৪০ রান। আফগানিস্তানের আর কেউ ৩০ রানও করতে পারেননি।

জিম্বাবুয়েকে দেড়শর আগে গুঁড়িয়ে দেওয়ার কারিগর রাশিদ। স্রেফ ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তারকা এই লেগ স্পিনার। দুটি প্রাপ্তি পেসার ফাজালহাক ফারুকির। জিম্বাবুয়ের ইনিংসে সর্বাধিক রান করেন রাজা (৪৮)। ম্যান অব দা ম্যাচ হয়েছেন সেদিকউল্লাহ আটাল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande