এশিয়ান প্যারা গেমস ২০২৬: জ্যাভলিন থ্রো-তে প্রদীপ ও আয়ুশের রৌপ্য ও ব্রোঞ্জ জয়ে ভারতের জোড়া পদক
আইচি-নাগোয়া (জাপান), ২০ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমস ২০২৬- এর পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৩/এফ৫৪ ফাইনালে ভারতের প্রদীপ কুমার ও আয়ুষ ভার্মা যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রদীপ (এফ৫৪) তাঁর ষষ
এশিয়ান প্যারা গেমস ২০২৬: জ্যাভলিন থ্রো-তে প্রদীপ ও আয়ুশের রৌপ্য ও ব্রোঞ্জ জয়ে ভারতের জোড়া পদক


আইচি-নাগোয়া (জাপান), ২০ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমস ২০২৬- এর পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৩/এফ৫৪ ফাইনালে ভারতের প্রদীপ কুমার ও আয়ুষ ভার্মা যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রদীপ (এফ৫৪) তাঁর ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ২৭.৪৫ মিটার সেরা থ্রো করে দ্বিতীয় হন এবং আয়ুশ (এফ৫৩) পঞ্চম প্রচেষ্টায় ১৭.৮৮ মিটার থ্রো করে তৃতীয় হন। এই দুই ভারতীয়ই তাঁদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও অর্জন করেন।ইরানের ইরফান বোন্দোরি (এফ৫৪) ৩০.২৪ মিটার থ্রো করে গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande