বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যারা
কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফুটবল বিশ্বকাপ ফুটবলে এবারই প্রথম যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ১১ মিনিটের এই বিশেষ আয়োজন থাকছে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন কানাডার পপ তারকা জাস্টিন বি
বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যারা


কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফুটবল বিশ্বকাপ ফুটবলে এবারই প্রথম যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ১১ মিনিটের এই বিশেষ আয়োজন থাকছে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন কানাডার পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, নাইজেরিয়ার বার্না বয় এবং আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী।

ফিফা জানিয়েছে, এই হাফটাইম শো শুধু বিনোদনের নয়, এর মাধ্যমে একটি মানবিক উদ্যোগও বাস্তবায়ন করা হবে। আর আয়োজনে সংগৃহীত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande