ফ্রান্স ম্যাচের আগে মরক্কোর বড় ধাক্কা, নেই সাইবারি
কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলার আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের অন্যতম ভরসা ও চলতি আসরের দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার-ফরোয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।
ফ্রান্স ম্যাচের আগে মরক্কোর বড় ধাক্কা, নেই সাইবারি


কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলার আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের অন্যতম ভরসা ও চলতি আসরের দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার-ফরোয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না। শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

বুধবার সংবাদ সম্মেলন করে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি নিশ্চিত করেছেন, সাইবারি ছাড়া দলের বাকি সব ফুটবলার ফিট আছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, মরক্কো সেমিফাইনালে উঠলে সাইবারি আবারও মাঠে ফিরতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande