স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথম বৈঠক বিমান ঘোষের
আরামবাগ , ১১ আগস্ট (হি.স.): স্বরাষ্ট্র, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, সংশোধনাগার প্রশাসন এবং আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার কমিটির সকল সদস্যকে নিয়ে প্রথম বৈঠক করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ
বৈঠকে বিমান ঘোষ


আরামবাগ , ১১ আগস্ট (হি.স.): স্বরাষ্ট্র, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, সংশোধনাগার প্রশাসন এবং আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার কমিটির সকল সদস্যকে নিয়ে প্রথম বৈঠক করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত এই প্রথম বৈঠকে কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। সংশ্লিষ্ট দফতরগুলির কাজকর্ম এবং আগামী দিনে কমিটির কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করার বিষয়েও আলোচনা হয় বলে জানা যায়।

বিমান ঘোষ বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কমিটির সকল সদস্যের সহযোগিতায় জনস্বার্থে আরও কার্যকরভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্বে বিমান ঘোষের এই ভূমিকা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande