ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে শ্রদ্ধা বিজেপি-র
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): মঙ্গলবার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত সরকার বলেন, “দেশ ও জাতি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কাছে চিরকাল ঋণ
ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে শ্রদ্ধা বিজেপি-র


কলকাতা, ১১ আগস্ট (হি.স.): মঙ্গলবার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত সরকার বলেন, “দেশ ও জাতি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কাছে চিরকাল ঋণী। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাঁর পবিত্র স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই।”

রাজ্য বিজেপির সাংবাদিক সম্মেলনে

মঙ্গলবার এই মম্তব্য করলেন বিজেপি-র মুখপাত্র দেবজিত সরকার। এদিন বিজেপি-র কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষনেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

দেবজিতবাবু বলেন, “ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে এবং সংসদীয় গণতন্ত্রের মর্যাদায় বিশ্বাস করে। বিরোধিতা করার অধিকার সকলের রয়েছে। কিন্তু মিথ্যা, বিভ্রান্তি, অপপ্রচার এবং সংসদ অচল করার রাজনীতিকে গণতান্ত্রিক বিরোধিতা বলা যায় না। রাহুল গান্ধী এবং কংগ্রেসকে এই রাজনীতি থেকে সরে এসে দেশের মানুষের কাছে দায়বদ্ধ হতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande