আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে কংগ্রেস : কিরেন রিজিজু
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য কংগ্রেসকে বিঁধলেন সংসদ বিষয়ক মন্ত্ৰী কিরেন রিজিজু। তাঁর অভিযোগ, আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে কংগ্রেস। সংসদে অচলাবস্থা প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গতকাল আমরা প্রস্তাব দিয়েছিলাম যে
কিরেন রিজিজু


নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য কংগ্রেসকে বিঁধলেন সংসদ বিষয়ক মন্ত্ৰী কিরেন রিজিজু। তাঁর অভিযোগ, আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে কংগ্রেস।

সংসদে অচলাবস্থা প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গতকাল আমরা প্রস্তাব দিয়েছিলাম যে, শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে, সে বিষয়ে সরকার পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। আমাদের কাছে জবাব প্রস্তুত ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও প্রস্তুত ছিলেন। কিন্তু তাঁরা (বিরোধী দল) আলোচনা হতে দিচ্ছেন না। আজও আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু কংগ্রেস সরে দাঁড়িয়েছে এবং বাইরে স্লোগান দিয়েছে, যার ফলে আলোচনা হতে পারেনি। দেশের মানুষের কাছে এটা স্পষ্ট যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং কংগ্রেস তা থেকে পালিয়ে বেড়াচ্ছে। শুরু থেকেই রাহুল গান্ধী কী বলেছিলেন? বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। আমরা বলছি যে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব এবং প্রতিটি বিষয়ের ওপর জবাব দেব। তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দল আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। রাহুল গান্ধী পালিয়ে গেছেন। বর্ষাকালীন অধিবেশন শেষের পথে, অথচ সরকার শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দিয়েছে। কংগ্রেস দলের এভাবে পালিয়ে যাওয়া উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande