অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিস্ফোরক তথ্য দাখিল করল তৃণমূল
কলকাতা, ১১ আগস্ট (হি. স. ) : সুপ্রিম কোর্টে তৃণমূল তাদের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিস্ফোরক তথ্য দাখিল করল! মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছে কালীঘাট তৃণমূল নিজেই। নিজেদের মা-মাটি-মানুষের দল হিসাবে পরিচয় দেওয়া তৃণমূল স্রেফ ২১৫ জন কর্মীর বেতন
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিস্ফোরক তথ্য দাখিল করল তৃণমূল


কলকাতা, ১১ আগস্ট (হি. স. ) : সুপ্রিম কোর্টে তৃণমূল তাদের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিস্ফোরক তথ্য দাখিল করল! মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছে কালীঘাট তৃণমূল নিজেই।

নিজেদের মা-মাটি-মানুষের দল হিসাবে পরিচয় দেওয়া তৃণমূল স্রেফ ২১৫ জন কর্মীর বেতন বাবদ মাসিক খরচ করে ৫১ লক্ষ ২৩ হাজার টাকারও বেশি। এছাড়া দলের ১৭টি অফিসের জন্য প্রতি মাসে ভাড়া বাবদ খরচ হয় ১ কোটি টাকা। এর বাইরেও বিপুল খরচ রয়েছে তৃণমূলের। নিরাপত্তারক্ষী, বিভিন্ন এজেন্সির কর্মীদের বেতন এবং গাড়িভাড়া বাবদ মাসে কোটি কোটি টাকা বেরিয়ে যায় তৃণমূলের অ্যাকাউন্ট থেকে।

সুপ্রিম কোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি চলছে বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে। শুনানিতে পার্টি চালাতে মাসিক খরচের খতিয়ান তুলে ধরেন মমতা শিবিরের আইনজীবী কপিল সিব্বল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande