নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিশেষ বৈঠক সুবীর নাগের
হুগলি , ১১আগস্ট (হি.স.): মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রশাসক, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, অন্যান্য আধিকারিক, কো-অর্ডিনেটর এবং বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বৈঠকে পৌর এলাকার নাগরিক পরি
বৈঠকে সুবীর নাগ


হুগলি , ১১আগস্ট (হি.স.): মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রশাসক, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, অন্যান্য আধিকারিক, কো-অর্ডিনেটর এবং বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

বৈঠকে পৌর এলাকার নাগরিক পরিষেবা, বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং এলাকার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ নাগরিকদের দৈনন্দিন পরিষেবা যাতে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিভিন্ন ওয়ার্ডে নাগরিকদের সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের পাশাপাশি পৌর পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিধায়ক সুবীর নাগ।

বৈঠক শেষে সুবীর নাগ বলেন, জনস্বার্থে উন্নয়ন এবং উন্নত নাগরিক পরিষেবাই তাঁদের প্রধান অগ্রাধিকার। নাগরিকদের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande