বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক মাধ্যমে ছবি ভাসালেন সাগরিকা
কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : শরদ পাওয়ার-এর নাতনির অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক মাধ্যমে ছবি ভাসালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। মঙ্গলবার এক্সবার্তায় সাগরিকা লিখেছেন, “বিশিষ্ট সাংসদ শ্রীমতি সুপ্রিয়া সুলে-র কন্যার মনোরম বিবাহোত্তর সংবর্ধনা অনু
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ


কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : শরদ পাওয়ার-এর নাতনির অনুষ্ঠানে যোগ দিয়ে

সামাজিক মাধ্যমে ছবি ভাসালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।

মঙ্গলবার এক্সবার্তায় সাগরিকা লিখেছেন, “বিশিষ্ট সাংসদ শ্রীমতি সুপ্রিয়া সুলে-র কন্যার মনোরম বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া অত্যন্ত আনন্দের বিষয় ছিল; পাশাপাশি ভারতীয় রাজনীতির প্রবীণ ও বরেণ্য ব্যক্তিত্ব শ্রী পাওয়ার-এর সঙ্গে আলাপচারিতা ছিল এক বিশেষ সম্মানের।

ছবিতে আরও রয়েছেন শ্রীমতি ডাগ্গুবতী পুরন্দেশ্বরী—যিনি ‘নারী ক্ষমতায়ন বিষয়ক কমিটি’র একজন অসাধারণ চেয়ারপারসন। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।”

প্রসঙ্গত, সাগরিকা ঘোষ প্রাক্তন ১৯৬০ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আধিকারিক এবং দূরদর্শন-এর

ডিরেক্টর জেনারেল ভাস্কর ঘোষ মহাশয়ের কন্যা। সাগরিকার দুই পিসিমার একজন

অরুন্ধতী ঘোষ, প্রাক্তন রাষ্ট্রদূত ও কূটনীতিবিদ এবং অন্যজন হলেন ভারতীয় সুপ্রিম কোর্ট-এর প্রাক্তন মাননীয়া বিচারপতি রুমা পাল। সাগরিকা বিয়ে করেছিলেন সাংবাদিক এবং সংবাদ পরিবেশক রাজদীপ সারদেশাইকে। রাজদীপ এবং সাগরিকার দুই সন্তান, পুত্র ঈশান এবং কন্যা তারিণী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande