আরামবাগে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরাম মৃত্যু বার্ষিকী পালন
আরামবাগ , ১১ আগস্ট (হি.স .): আরামবাগ ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রত
আরামবাগে কংগ্রেসের উদ্যোগে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন


আরামবাগ , ১১ আগস্ট (হি.স .): আরামবাগ ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ পাল, প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি সুশোভন ঘোষ, আসগার ইমাম, অসিত সাহা, গণেশ দা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরামবাগের কংগ্রেস প্রার্থী সুশীল সাঁতরা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তারা ক্ষুদিরাম বসুর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও আত্মবলিদান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে বলে তাঁরা উল্লেখ করেন।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দেশের স্বাধীনতার জন্য যে সকল বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ক্ষুদিরাম বসুর দেশপ্রেম ও সংগ্রামের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande