শ্রীরামপুর থানায় আচমকা পরিদর্শনে রাজ্য মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
হুগলি , ১১ আগস্ট (হি.স.): আচমকাই মঙ্গলবার শ্রীরামপুর থানায় পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁর এই আকস্মিক পরিদর্শনে থানার পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা এবং পুলিশের দৈনন্দিন কাজকর্ম খতিয়ে দেখেন
শ্রীরামপুর থানা পরিদর্শনে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য


হুগলি , ১১ আগস্ট (হি.স.): আচমকাই মঙ্গলবার শ্রীরামপুর থানায় পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁর এই আকস্মিক পরিদর্শনে থানার পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা এবং পুলিশের দৈনন্দিন কাজকর্ম খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনের সময় থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সাধারণ মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, থানার বিভিন্ন বিভাগ কীভাবে কাজ করছে এবং পুলিশকর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

থানার সামগ্রিক ব্যবস্থাপনা ও পুলিশকর্মীদের কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন ভাস্কর ভট্টাচার্য। একইসঙ্গে থানার মূলভূত পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের স্বার্থে পুলিশ প্রশাসনের পরিষেবা আরও উন্নত করা প্রয়োজন। পুলিশকর্মীদেরও ভালো পরিবেশে কাজ করার সুযোগ থাকা জরুরি। শ্রীরামপুর থানার মূলভূত পরিকাঠামো ও প্রয়োজনীয় সুবিধার উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে তাঁর পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিনের পরিদর্শনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের উপরও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর আকস্মিক থানায় পরিদর্শন ঘিরে পুলিশ মহলেও তৎপরতা দেখা যায়। পরিদর্শন শেষে থানার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande