
পাটনা, ১৬ আগস্ট (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবার্ষিকীতে রবিবার পাটনার পাটলিপুত্র পার্কে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে মাল্যদান করেন ও তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
এদিন উপস্থিত ছিলেন বিহারের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজ কর্মীরাও। মন্ত্রী শ্রবণ কুমার, বিজয় কুমার সিনহা, রাম কৃপাল যাদব, ড. প্রমোদ কুমার, সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি, বিধায়ক রত্নেশ কুশওয়াহা, সঞ্জয় কুমার গুপ্তা এবং বিধান পরিষদের সদস্য কুমুদ বর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন এই উপলক্ষে পরিবেশিত হয় জাতীয় গীত, জাতীয় সঙ্গীত, বিহারের রাজ্য গীত ও অন্যান্য দেশাত্মবোধক গান। এদিন অটল বিহারী বাজপেয়ীর অবদান এবং জনজীবনে তাঁর ভূমিকা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ