ফুলিয়ায় মাটির তলা থেকে উদ্ধার লোহার শিকলে বাঁধা সিন্দুক, চাঞ্চল্য
নদিয়া, ১৭ আগস্ট (হি.স.): বিডিও দফতরের পরিত্যক্ত নির্মাণ ভাঙার সময় মাটির তলা থেকে লোহার শিকলে বাঁধা সাবেকি সিন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। সিন্দুকটি উদ্ধার হওয়ার পর সেটির ভিতরে প্রাচীন মুদ্রা বা গুপ্তধন রয়েছ
সিন্দুক উদ্ধার


নদিয়া, ১৭ আগস্ট (হি.স.): বিডিও দফতরের পরিত্যক্ত নির্মাণ ভাঙার সময় মাটির তলা থেকে লোহার শিকলে বাঁধা সাবেকি সিন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। সিন্দুকটি উদ্ধার হওয়ার পর সেটির ভিতরে প্রাচীন মুদ্রা বা গুপ্তধন রয়েছে কি না, তা জানতে শুরু হয় তল্লাশি। রবিবার সন্ধ্যা থেকে রাতভর বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে সিন্দুকটি কাটার কাজ চলে।

সোমবার স্থানীয় সূত্রে গিয়েছে, ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) দফতরের একটি পরিত্যক্ত নির্মাণ ভাঙার সময় শ্রমিকদের নজরে আসে সিন্দুকটি। মোটা লোহার শিকল দিয়ে বাঁধা সিন্দুকটি দেখে কর্মী ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেরই ধারণা ছিল, কয়েক শতাব্দী পুরনো ওই সিন্দুকের ভিতরে হয়তো মূল্যবান প্রাচীন সামগ্রী, মুদ্রা বা গুপ্তধন থাকতে পারে।

সিন্দুকের ভিতরের রহস্য জানতে দীর্ঘ সময় ধরে সেটি কাটার চেষ্টা করা হয়। অবশেষে সিন্দুকের একাংশ কেটে ফেলা সম্ভব হয়। কিন্তু ভিতরে গুপ্তধন তো দূরের কথা, কোনও সামগ্রীই পাওয়া যায়নি। সম্পূর্ণ ফাঁকা অবস্থায় সিন্দুকটি উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হন কৌতূহলী মানুষজন। তবে মাটির তলা থেকে এমন প্রাচীন সিন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় এখনও চর্চা অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande