আবাসনে এক-তৃতীয়াংশ সবুজায়ন আবশ্যিক, জানাল রাজ্য
কলকাতা, ১৮ আগস্ট (হি স)। শহরাঞ্চলের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আবাসন নির্মাতা সংস্থা ‘ক্রেডাই’ এবং নির্মাতাদের স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেন, বাড়ির নকশা অনুমোদনের সময় দুই-তৃতীয়াংশ পরিকাঠামো এবং অন্ত
আবাসনে এক-তৃতীয়াংশ সবুজায়ন আবশ্যিক, জানাল রাজ্য


কলকাতা, ১৮ আগস্ট (হি স)। শহরাঞ্চলের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আবাসন নির্মাতা সংস্থা ‘ক্রেডাই’ এবং নির্মাতাদের স্পষ্ট নির্দেশ দিয়ে তিনি বলেন, বাড়ির নকশা অনুমোদনের সময় দুই-তৃতীয়াংশ পরিকাঠামো এবং অন্তত এক-তৃতীয়াংশ জায়গা সবুজায়নের জন্য নির্দিষ্ট রাখতে হবে। নিয়ম না মানার প্রবণতা বন্ধ করে এই নির্দেশ কড়াভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি জানান, আকাশপথ থেকে হেলিকপ্টার বা বিমানে যাওয়ার সময় বৃহত্তর কলকাতার দিকে তাকালে সবুজের ঘাটতি স্পষ্ট চোখে পড়ে। অন্যদিকে, নিউ টাউন এলাকার সবুজ পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, ‘সিটি অব জয়’ কলকাতার ফুসফুসকে বাঁচাতে হলে দ্রুত বৃক্ষরোপণ বাড়াতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande