চাঁপদানিতে টিবি মুক্ত ভারত অভিযানে বিধায়ক দিলীপ সিং
হুগলি , ১৮ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে চলছে ‘টিবি মুক্ত ভারত’ গড়ার অভিযান। সেই লক্ষ্যকে সামনে রেখে চাঁপদানিতেও টিবি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং। মঙ্গলবার দুইজন টিবি আ
বিধায়ক তহবিল থেকে ঔষধ ও খাদ্য সামগ্রিক তুলে দেয়া হচ্ছে রোগীদের হাতে


হুগলি , ১৮ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে চলছে ‘টিবি মুক্ত ভারত’ গড়ার অভিযান। সেই লক্ষ্যকে সামনে রেখে চাঁপদানিতেও টিবি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন চাঁপদানির বিধায়ক দিলীপ সিং।

মঙ্গলবার দুইজন টিবি আক্রান্ত ব্যক্তিকে বিধায়ক তহবিল থেকে আগামী ছয় মাসের জন্য ওষুধ, পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। টিবি আক্রান্তদের নিয়মিত চিকিৎসা ও পুষ্টির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সহায়তা বলে জানানো হয়েছে।

বিধায়ক দিলীপ সিং বলেন, ‘টিবি মুক্ত ভারত’-এর পাশাপাশি ‘টিবি মুক্ত চাঁপদানি’ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। টিবি আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের চিকিৎসা ও সুস্থতার পথে সহযোগিতা করার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande