কুলপিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ১০টি সকেট বোমা, গ্রেফতার এক
কুলপি, ১৮ আগস্ট (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত ছামনাবুনি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১০টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রহমতুল্লা পিয়াদা নামে এক যুবককে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। মঙ্গলবার পুলিশ
কুলপিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ১০টি সকেট বোমা, গ্রেফতার এক


কুলপি, ১৮ আগস্ট (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত ছামনাবুনি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১০টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রহমতুল্লা পিয়াদা নামে এক যুবককে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামের একটি বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে কুলপি থানায়। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময় রহমতুল্লা পিয়াদার বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোট ১০টি সকেট বোমা উদ্ধার হয়।

এই ঘটনায় রহমতুল্লা পিয়াদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে BNS-এর ২৮৮ ধারা এবং Explosive Substances Act-এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তবে উদ্ধার হওয়া বোমাগুলি কোথা থেকে আনা হয়েছিল, কারা সেগুলি ওই পরিত্যক্ত বাড়িতে মজুত করেছিল এবং ধৃতের সঙ্গে বোমাগুলির কী যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতেও তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande