শিল্পাঞ্চলে ভারি বৃষ্টিপাত, দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হল
দুর্গাপুর, ১৮ আগস্ট (হি. স.): গভীর নিম্নচাপ। আর তার জেরে রাতভর শিল্পাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের জেরে হু হু করে জল বাড়ছে দামোদরে দুর্গাপুর ব্যারেজ। প্লাবন রুখতে জল ছাড়া শুরু হল দুর্গাপুর ব্যারেজে। প্রসঙ্গত, গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসু
শিল্পাঞ্চলে ভারি বৃষ্টিপাত, দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হল


দুর্গাপুর, ১৮ আগস্ট (হি. স.): গভীর নিম্নচাপ। আর তার জেরে রাতভর শিল্পাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের জেরে হু হু করে জল বাড়ছে দামোদরে দুর্গাপুর ব্যারেজ। প্লাবন রুখতে জল ছাড়া শুরু হল দুর্গাপুর ব্যারেজে।

প্রসঙ্গত, গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া ফোলার প্রভাব পড়েছে বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায়, আসানসোলে ১৬৭.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্গাপুরে ৭৫.৬০ মিলিমিটার, গুসকরা ১২০ মিলিমিটার, বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটিতে ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উপকুলবর্তী এলাকায় ভারি বৃষ্টিপাত র দরুন ফুলে উঠেছে দামোদর।

যদিও, ইতিমধ্যে গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের পথে। তার প্রভাবে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলায় বেশি থাকবে, নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানিয়েছে, আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা বাংলায় সক্রিয় থাকবে আগামী কয়েকদিন। এদিকে

গত দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে আসানসোল, দুর্গাপুর সহ দামোদর উপকুলবর্তী বাঁকুড়া জেলায়। আর তার জেরেই জল জল বাড়তে শুরু করেছে দামোদরে। ইতিমধ্যে আসানসোলের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে।

ঝাড়খন্ড, বিহারে বৃষ্টিপাত হলে জল বাড়বে মাইতন পাঞ্চেতে। পরিস্থিতি সামাল দিতে ওই দুই জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। ডিভিআরআরসি সূত্রে জানা গেছে,

পাঞ্চেত জলাধার থেকে ২৯ হাজার কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। এদিন পাঞ্চেত জলাধারে জলস্তর রয়েছে ৪০৫.৫০ ফিট। একইরকম ভাবে মাইথন জলাধারে জলস্তর রয়েছে ৪৭০.৫৭ ফিট। এদিন সকালে মাইথন জলাধার থেকে ৬ হাজার ৮১ কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর সেচ দফতর সুত্রে জানা গেছে, এদিন বিকাল ৩টা পর্যন্ত ব্যারেজ থেকে ৭৭ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিআরআরসির সদস্য সচিব সঞ্জিব কুমার বলেন, প্রকৃতির খামখেয়ালিপনা আটকানো সম্ভব নয়। আগামীকাল নিম্নচাপের জেরে দুই জলাধারের উপত্যকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে মৌসম ভবন। পরিস্থিতি মোকাবিলায় বন্যা নিয়ন্ত্রনের জন্য মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande