নসিবপুর স্কুল পরিদর্শনে বিধায়ক অরূপ কুমার দাস
হুগলি , ১৮আগস্ট (হি.স.): নসিবপুর স্কুল পরিদর্শন করলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস। বিদ্যালয়ে পৌঁছে শিক্ষার পরিবেশ, পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শি
স্কুল পরিদর্শনে বিধায়য়া অরুপ কুমার দাস


হুগলি , ১৮আগস্ট (হি.স.): নসিবপুর স্কুল পরিদর্শন করলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস। বিদ্যালয়ে পৌঁছে শিক্ষার পরিবেশ, পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন বিধায়ক।

মঙ্গলবার বিদ্যালয়ের পঠন-পাঠনের পরিবেশ, ছাত্রছাত্রীদের উপস্থিতি, বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত বিষয় এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকেও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন অরূপ কুমার দাস।

শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে বিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত করা এবং ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বিধায়ক অরূপ কুমার দাস বলেন, শিক্ষাই সমাজের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সমন্বয় রেখে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande