

আরামবাগ , ১৮ আগস্ট (হি.স.): প্রকাশ্য দিবালোকে ভুটভুটিতে করে তিনটি গরুকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি ভুটভুটিতে করে তিনটি গরুকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয়দের তরফে গোঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকেই ভুটভুটিটিকে আটক করে এবং তার সঙ্গে থাকা তিনটি গরুকেও উদ্ধার করে গোঘাট থানায় নিয়ে যায়। বর্তমানে ভুটভুটি এবং গরু তিনটি গোঘাট থানাতেই রয়েছে।
গরুগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত গরুগুলির মালিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের তদন্তের পরেই গোটা ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA