অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে, আনন্দ মিছিল বিজেপি সমর্থকদের
হরিশ্চন্দ্রপুর, ১৭ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর আনন্দ মিছিল বের করলেন হরিশ্চন্দ্রপুরের বিজেপি সমর্থকরা। সোমবার বিকেলে উত্তর মালদা যুব মোর্চার সহ-সভাপতি মনোজ দাস এবং হরিশ্চন্দ্রপুর-২ মণ্ডল সভাপতি
মিষ্টি মুখ


হরিশ্চন্দ্রপুর, ১৭ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর আনন্দ মিছিল বের করলেন হরিশ্চন্দ্রপুরের বিজেপি সমর্থকরা। সোমবার বিকেলে উত্তর মালদা যুব মোর্চার সহ-সভাপতি মনোজ দাস এবং হরিশ্চন্দ্রপুর-২ মণ্ডল সভাপতি অজয় পাসওয়ানের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর বিজেপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বহু মহিলা হাতে প্ল্যাকার্ড ও প্রতীকী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মিছিলে অংশ নেন। ঢাকের তালে নাচ, স্লোগান ও মিষ্টিমুখের মাধ্যমে তাঁরা আনন্দ প্রকাশ করেন।

পরে মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে সংগঠন হলের পাশে শিবমন্দিরে পৌঁছয়। সেখানে পুজো দেন অংশগ্রহণকারীরা। মহিলাদের দাবি, যোজনার টাকা সংসারের দৈনন্দিন খরচ, বাজার, ওষুধ, পড়াশোনা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজে আর্থিক স্বস্তি দেবে।

আয়োজক অজয় পাসওয়ানের দাবি, মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছলে তাঁদের আর্থিক স্বনির্ভরতা এবং সংসারের খরচ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, যোজনার সুবিধা পেয়ে সাধারণ মহিলাদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ এই মিছিল। মিছিল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande