পরিবহন মন্ত্রীর আসানসোলের রামপুর আরটিও কার্যালয় পরিদর্শন, ডিজিটাল ব্যবস্থা ও সিসিটিভি নজরদারির নির্দেশ
আসানসোল (পশ্চিম বর্ধমান), ১৭ আগস্ট (হি. স.) : পরিবহন মন্ত্রী অর্জুন সিং সোমবার আসানসোলের চৌরঙ্গি মোড় সংলগ্ন রামপুর আরটিও কার্যালয় ও চেকপোস্টে এক আচমকা পরিদর্শন সারেন। রঘুনাথপুরের একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তিনি সেখানে উপস্থিত হয়ে কার্যালয়ে
পরিদর্শনকালে মন্ত্রী


আসানসোল (পশ্চিম বর্ধমান), ১৭ আগস্ট (হি. স.) : পরিবহন মন্ত্রী অর্জুন সিং সোমবার আসানসোলের চৌরঙ্গি মোড় সংলগ্ন রামপুর আরটিও কার্যালয় ও চেকপোস্টে এক আচমকা পরিদর্শন সারেন। রঘুনাথপুরের একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তিনি সেখানে উপস্থিত হয়ে কার্যালয়ের পরিকাঠামো, কর্মপদ্ধতি ও রাজস্ব সংগ্রহের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী কার্যালয়ের প্রযুক্তিগত ও পরিকাঠামোগত কিছু ত্রুটি চিহ্নিত করেন। তিনি স্পষ্ট জানান যে, পরিবহন বিভাগকে দ্রুত পুরোপুরি ডিজিটাল করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে নাগরিক পরিষেবা আরও সহজ ও স্বচ্ছ হয়।

পরিবহন দফতরের কর বা ট্যাক্স সংগ্রহ–সহ বিভিন্ন পরিষেবা দ্রুত অনলাইন মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, যাতে সাধারণ মানুষকে সরকারি দফতরে অযথা দৌড়ঝাঁপ করতে না হয় এবং বিভাগের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পায়। এছাড়া দফতরের সমস্ত প্রশাসনিক কাজকর্ম সরাসরি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হবে এবং এর তদারকি ও নজরদারি চালানো হবে পরিবহন দফতরের মূল সদর দফতর বা হেডকোয়ার্টার্স থেকে।

দফতরের সাম্প্রতিক পদক্ষেপ ও গ্রেফতারি প্রসঙ্গে মন্ত্রী জানান, যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে দু-একজনের ভুল কাজের প্রভাব যাতে গোটা বিভাগের সামগ্রিক ভাবমূর্তি ও কর্মচারীদের মনোবল নষ্ট না করে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার রাতে দুর্গাপুরে পরিবহন সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠকের পর সোমবার রামপুর আরটিও পরিদর্শন সম্পন্ন হয়। দফতরের আধিকারিকদের বিভাগীয় কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রযুক্তি ব্যবস্থার দ্রুত আধুনিকীকরণের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande