সুতিতে পথদুর্ঘটনা, প্রাণ গেল বাবা-ছেলের
মুর্শিদাবাদ, ১৭ আগস্ট (হি স)। সুতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিতা ও পুত্রের। কানুপুর-বহুতালি রাজ্য সড়কের কে বি রোডে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে হাড়োয়া গ্রামের বাসিন্দা মোকিম শেখ (৬৪) এবং তাঁর ছেলে আব্দুল্লাহ শেখ
সুতিতে পথদুর্ঘটনা, প্রাণ গেল বাবা-ছেলের


মুর্শিদাবাদ, ১৭ আগস্ট (হি স)। সুতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিতা ও পুত্রের। কানুপুর-বহুতালি রাজ্য সড়কের কে বি রোডে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে হাড়োয়া গ্রামের বাসিন্দা মোকিম শেখ (৬৪) এবং তাঁর ছেলে আব্দুল্লাহ শেখ (১৯)-এর। চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না।

একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোমবার জানা গিয়েছে, চিকিৎসার জন্য মোটর সাইকেলে করে হাড়োয়া থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিলেন মোকিম শেখ ও তাঁর ছেলে আব্দুল্লাহ। সেই সময় অজগরপাড়া থেকে রাজগ্রামের দিকে যাওয়া একটি লরির সঙ্গে তাঁদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে গুরুতর আহত হন বাবা মোকিম শেখ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় ছেলে আব্দুল্লাহ শেখকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande