তারাপীঠের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূমের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে পুণ্যার্থীদের প্রাণহানির অত্যন্ত মর্মান্তিক ঘ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূমের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে পুণ্যার্থীদের প্রাণহানির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো দেওয়ার জন্য ওই হোটেলের অতিথিরা তারাপীঠের মন্দির নগরীতে এসেছিলেন। যাঁরা তাঁদের আপনজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের পুলিশ-প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ৮ জনের মর্মান্তিক প্রাণহানি এড়ানো যায়নি।

মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশ সুপার, জেলাশাসক, স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা এবং দমকল বিভাগের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তাঁরা উদ্ধারকাজ নিবিড়ভাবে তদারকি করছেন এবং মেঘালয় সরকার ও আলিপুরদুয়ারের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছেন, যাতে ক্ষতিগ্রস্ত ও মৃতদের পরিবার এই কঠিন সময়ে প্রয়োজনীয় সব রকম সহায়তা পায়। এই মর্মান্তিক ঘটনার মূল কারণ অনুসন্ধানে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের কথাও যথাসময়ে ঘোষণা করা হবে। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande