মনসা পুজোয় বাঁকুড়া ও পুরুলিয়ায় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুরুলিয়া, ১৭ আগস্ট (হি.স.): মনসা পুজোয় এ বার বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১৮ অগস্ট) মনসা পুজোর জন্য দুটি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথম রাজ্যে মনসা পুজোয় ছুটি দিল রাজ্য। সোমবার এই
মনসা পুজোয় বাঁকুড়া ও পুরুলিয়ায় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর


পুরুলিয়া, ১৭ আগস্ট (হি.স.): মনসা পুজোয় এ বার বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১৮ অগস্ট) মনসা পুজোর জন্য দুটি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথম রাজ্যে মনসা পুজোয় ছুটি দিল রাজ্য। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ওইদিন বাঁকুড়া এবং পুরুলিয়ার সরকারি অফিস, স্কুলগুলিতে দুপুর দু’টোর পর থেকে আর কোনও কাজ হবে না। অর্ধদিবস ছুটি থাকবে। এই প্রথমবার মনসা পুজোয় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

সোমবার পুরুলিয়ার মানবাজারের সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমাকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলছিলেন, বাঁকুড়া-পুরুলিয়ার অন্যতম বড় উৎসব মা মনসার পুজো আগামিকাল। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ এক ঐতিহ্য, এ এক সংস্কৃতি, এ এক ধর্মীয় পরম্পরা। উৎসব চলবে আরও দু-তিন দিন। আপনাদের সকলকে মা মনসা পুজোর প্রাক্কালে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিগত সরকার যা করেনি, আমরা তাই করতে চলেছি। আগামিকাল বাঁকুড়া-পুরুলিয়া জেলায় সরকারি ছুটি থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande