সল্টলেকে বাজারের প্রবেশপথে ভাঙলো চাঙড়, অল্পের জন্য রক্ষা
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): সোমবার সকালে সল্টলেকের বিজে মার্কেটের প্রধান প্রবেশপথে আচমকাই ভেঙে পড়ে একটি চাঙড়। দুর্ঘটনার সময় একাধিক ক্রেতা ও ব্যবসায়ী ওই পথ দিয়ে বাজারে প্রবেশ করছিলেন। ছাদ থেকে ইট ও প্লাস্টারের চাঙড় খসে পড়লেও অল্পের জন্য বড়সড় বিপদের
সল্টলেকে বাজারের প্রবেশপথে ভাঙলো চাঙড়, অল্পের জন্য রক্ষা


কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): সোমবার সকালে সল্টলেকের বিজে মার্কেটের প্রধান প্রবেশপথে আচমকাই ভেঙে পড়ে একটি চাঙড়। দুর্ঘটনার সময় একাধিক ক্রেতা ও ব্যবসায়ী ওই পথ দিয়ে বাজারে প্রবেশ করছিলেন। ছাদ থেকে ইট ও প্লাস্টারের চাঙড় খসে পড়লেও অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা। কেউ হতাহত হননি, তবে এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, এই ঐতিহ্যবাহী বাজারটির রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরেই হয়না। ছাদের একাধিক জায়গায় ফাটল, ভেজা দেওয়াল এবং জরাজীর্ণ কঙ্কালসার অবস্থা সত্ত্বেও প্রশাসনের তরফে স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাজারে বর্তমানে ৭০ জন স্থায়ী ব্যবসায়ী রয়েছেন এবং প্রতিদিন সল্টলেকের বিজে ব্লকের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও শত শত মানুষ এখানে দৈনন্দিন কেনাকাটা করতে আসেন। এই পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে বড় মাপের বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা।

বাজারের এক ব্যবসায়ী ক্ষোভ উগরে দিয়ে বলেন, সল্টলেকের মতো একটি অভিজাত এলাকায় বিজে মার্কেটের এই দশা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ৭০ জন ব্যবসায়ী এবং প্রতিদিন আসা অজস্র ক্রেতার জীবন এখন ঝুঁকির মুখে। দীর্ঘদিন ধরে আমরা সুরক্ষার দাবি জানিয়ে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে পুরসভার উচিত সম্পূর্ণ বাজারটির সংস্কারের কাজে হাত দেওয়া, তা না হলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে দ্রুত মেরামতির দাবিতে সরব হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande