পূর্ব রেলের উদ্যোগে তিনমাসব্যাপী অভিযান
কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলে আরম্ভ আগামী তিন মাসব্যাপী ‘ভিজিল্যান্স অ্যাওয়ারনেস ক্যাম্পেন ২০২৬’। সোমবার পূর্ব রেলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের সূচনা হয়েছে। চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। এ বছরের মূল ভাবনা - ‘সমৃদ্ধির জন্য সততা’
পূর্ব রেলের উদ্যোগে তিনমাসব্যাপী অভিযান


কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : পূর্ব রেলে আরম্ভ আগামী তিন মাসব্যাপী ‘ভিজিল্যান্স অ্যাওয়ারনেস ক্যাম্পেন ২০২৬’। সোমবার পূর্ব রেলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের সূচনা হয়েছে। চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। এ বছরের মূল ভাবনা - ‘সমৃদ্ধির জন্য সততা’ । সরকারি ও সামাজিক পরিষেবায় সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরাই এই প্রচারের লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে গোটা রেল নেটওয়ার্কে এই প্রচারের সূচনা করেন। উপস্থিত আধিকারিক ও কর্মীদের তিনি ‘সততার শপথ’ পাঠ করান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দায়িত্বশীলতার মান আরও উঁচুতে তোলার অঙ্গীকার করেন রেলকর্মীরা।

এছাড়াও পূর্ব রেলের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার তথা চিফ ভিজিল্যান্স অফিসার দীপক নিগমের নেতৃত্বে ভিজিল্যান্স বিভাগ আগামী তিন মাসে একাধিক প্রতিরোধমূলক ও সচেতনতামূলক কর্মসূচি নেবে। ব্যবস্থার আধুনিকীকরণেও জোর দেওয়া হবে।

উল্লেখ্য, নৈতিক প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি বাড়িয়ে জনসাধারণের আস্থা অর্জনই এই অভিযানের মূল উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande