অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট


কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় আগামী নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। একই সঙ্গে তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে আদালতের অনুমতি ছাড়া এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা প্যাডে বিধায়কদের সই জাল করার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল তৈরি হয়েছিল। এই কাণ্ডে আগেই অভিযোগ তুলেছিলেন বেশ কিছু বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। ঘটনার পর বিধানসভার স্পিকারের সচিবালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্ত শুরু করে হেয়ার স্ট্রিট থানা, তবে পরবর্তীতে তদন্তের গুরুত্ব বিবেচনা করে এই মামলার দায়িত্ব নিজেদের হাতে নেয় সিআইডি। সই জাল করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দোষী, সিআইডি-র এই তথ্যে প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত। আদালতের পর্যবেক্ষণ, মিটিংয়ে অংশ নেওয়া মানেই জাল নথি করিয়েছেন বলা যায় না। একই সঙ্গে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, তদন্তে কোনও বাধা দেওয়া হচ্ছে না। সিআইডি তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande