নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন হাওড়া স্টেশন চত্বর
হাওড়া, ১৭ আগস্ট (হি. স.) : রবিবার রাতভর বৃষ্টি। সোমবারও তা অব্যাহত। এর জেরে হাওড়া স্টেশনের রেল যাত্রীদের তিক্ত অভিজ্ঞতার অভিযোগ। কর্মব্যস্ত হাওড়া স্টেশনের যাত্রী ছাউনির ভেতরেও জলমগ্ন। সমস্ত স্টেশন চত্বর তথা ভেতরে ও বাইরে, উভয় জায়গাতেই জলছবি ধরা পড়
হাওড়া স্টেশনে ভরদুপুরেই বৃষ্টিস্নাত প্ল্যাটফর্মের ছবি


হাওড়া, ১৭ আগস্ট (হি. স.) : রবিবার রাতভর বৃষ্টি। সোমবারও তা অব্যাহত। এর জেরে হাওড়া স্টেশনের রেল যাত্রীদের তিক্ত অভিজ্ঞতার অভিযোগ। কর্মব্যস্ত হাওড়া স্টেশনের যাত্রী ছাউনির ভেতরেও জলমগ্ন। সমস্ত স্টেশন চত্বর তথা ভেতরে ও বাইরে, উভয় জায়গাতেই জলছবি ধরা পড়েছে।অসতর্কতায় পা পিছলে গেছে অনেক যাত্রীর। প্ল্যাটফর্মও জলমগ্ন। হাওড়া স্টেশন ম্যানেজারকে এই বিষয়ে জানাতে তড়িঘড়ি জানানো হয় সাফাই কর্মীদের। সাফাই পর্ব এরপরে চালু করা হয়। পরিস্থিতি সামাল দেন সাফাই কর্মীরা। জলমগ্ন অবস্থা থেকে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন রেলযাত্রীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande