“নিজেদের রক্ষা করার অধিকার আমাদেরও রয়েছে”, ডিম ছোড়ার ঘটনা নিয়ে কীর্তি আজাদের হুঁশিয়ারি
দুর্গাপুর, ১৭ আগস্ট (হি.স.): ডিম ছোড়ার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রাখার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, স্কুলগুলিতে ডিম ছোড়ার ঘটনা বন্ধ হ
কীর্তি আজাদ


দুর্গাপুর, ১৭ আগস্ট (হি.স.): ডিম ছোড়ার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রাখার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, স্কুলগুলিতে ডিম ছোড়ার ঘটনা বন্ধ হলেও এখনও কিছু মানুষ তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ছেন।

সোমবার সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ বলেন, “আমরাও নিজেদের নিরাপত্তার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল নিচ্ছি। নিজেদের রক্ষা করার অধিকার আমাদেরও রয়েছে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এদিন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধেও সরব হন তৃণমূল সাংসদ। একাধিক বিষয় নিয়ে তাঁদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি নিজের নিরাপত্তার বিষয়টিও সামনে আনেন কীর্তি আজাদ।

নিজের ক্রিকেট জীবনের প্রসঙ্গ তুলে সাংসদ বলেন, তিনি ভয় পাওয়ার মানুষ নন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের সম্মান ও মর্যাদার জন্যই তিনি ক্রিকেট খেলেছেন। মাঠে যেমন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছেন, তেমনই রাজনৈতিক জীবনেও তিনি ভয় না পেয়ে নিজের অবস্থানে অটল থাকবেন বলে বার্তা দেন।

তবে ডিম ছোড়ার ঘটনার সঙ্গে কারা জড়িত, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাংসদ। তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande