
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): বীরভূম জেলার তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন কালীঘাট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘তারাপীঠে আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকস্তব্ধ। এই ভয়াবহ বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা আপনজন হারিয়ে নিঃস্ব, তাঁদের এই দুঃসহ শোক সহ্য করার শক্তি ঈশ্বর প্রদান করুন। একইসঙ্গে, যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’
উল্লেখ্য, সোমবার ভোরে তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও অনেককে নিরাপদে উদ্ধার করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ