‘রামানুজন ন্যাশনাল ম্যাথস চ্যালেঞ্জ – ২০২৬’ মেধাবী গণিতপ্রেমীদের মধ্যে সাড়া
কলকাতা, ১৭ আগস্ট (হি স)। আইআইটি বোম্বের প্রাক্তনী পড়ুয়াদের (অ্যালামনাই গ্রুপ) উদ্যোগে ‘রামানুজন ন্যাশনাল ম্যাথস চ্যালেঞ্জ – ২০২৬’ মেধাবী গণিতপ্রেমীদের মধ্যে সাড়া জাগিয়েছে। আগামী প্রজন্মের গণিত-প্রতিভাদের জন্য পুরস্কার ও সুবিধাসমূহ ঘোষণা করা হয়েছে এ
‘রামানুজন ন্যাশনাল ম্যাথস চ্যালেঞ্জ – ২০২৬’ মেধাবী গণিতপ্রেমীদের মধ্যে সাড়া


কলকাতা, ১৭ আগস্ট (হি স)। আইআইটি বোম্বের প্রাক্তনী পড়ুয়াদের (অ্যালামনাই গ্রুপ) উদ্যোগে ‘রামানুজন ন্যাশনাল ম্যাথস চ্যালেঞ্জ – ২০২৬’ মেধাবী গণিতপ্রেমীদের মধ্যে সাড়া জাগিয়েছে। আগামী প্রজন্মের গণিত-প্রতিভাদের জন্য পুরস্কার ও সুবিধাসমূহ ঘোষণা করা হয়েছে এতে।

এতে রয়েছে—

৩ লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কার।

জাতীয় স্তরের AICTSD সার্টিফিকেট। ’ন্যাশনাল ম্যাথমেটিক্স সায়েন্টিস্ট' ট্রফি ও মেডেল।

সম্মানসূচক খেতাব: ন্যাশনাল ম্যাথস স্কলার – ২০২৬।

১ লক্ষ টাকা মূল্যের এআই (AI), রোবোটিক্স অটোমেশন ও সফটওয়্যার বিষয়ে ইন্ডাস্ট্রি প্রফেশনালদের তত্ত্বাবধানে ১ বছরের বিনামূল্যে প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়ন (R&D)-এর সুযোগ।

AICTSD আন্তর্জাতিক প্রজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।

'ন্যাশনাল ম্যাথমেটিক্স সায়েন্টিস্ট' স্কলারশিপ বা বৃত্তি পাওয়ার সুযোগ।

১০,০০০-এরও বেশি প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, https://aictsd.com/rnmc-তে বিশদে এর সম্পর্কে জানা যাবে।

প্রসঙ্গত, শ্রীনিবাস রামানুজন (২২ ডিসেম্বর

১৮৮৭ – ২৬ এপ্রিল ১৯২০) ছিলেন অসামান্য প্রতিভাবান গণিতবিদ। খুব অল্প সময় বাঁচলেও তিনি গণিতে সুদূরপ্রসারী অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা ও আবৃত্ত ভগ্নাংশ শাখায়, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande