তারাপীঠে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি ও কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): বীরভূম জেলার তারাপীঠে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে বীরভূমের দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর জাতী
তারাপীঠে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি ও কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): বীরভূম জেলার তারাপীঠে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে বীরভূমের দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের জন্যে ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande