
হলদিয়া, ১৭ আগস্ট (হি.স.): হলদিয়া থেকে মেচেদার দিকে যাওয়ার পথে ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচকে যাত্রী ভর্তি বাস উল্টে আহত হয়েছেন একাধিক যাত্রী। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে মেচেদার উদ্দেশে যাচ্ছিল বাসটি। ব্রজলালচকের কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয় সূত্রের খবর, হলদিয়া থেকে মেচেদার উদ্দেশে বাসটি যয়ওয়ার সময় বিপত্তি ঘটে। ব্রজলালচকের কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহতদের বাস থেকে বের করে উদ্ধার করে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ