টানা বৃষ্টিতে জলমগ্ন নারায়ণগড়ের একাধিক এলাকা
পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): টানা বর্ষণের জেরে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগড়ের কাঁঠালিয়া, গোপীনাথপুর, কুশবসান ও পাকুড়সেনী-সহ একাধিক গ্রামে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়ে
টানা বৃষ্টিতে জলমগ্ন নারায়ণগড়ের একাধিক এলাকা


পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট (হি.স.): টানা বর্ষণের জেরে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের টানা বৃষ্টিতে নারায়ণগড়ের কাঁঠালিয়া, গোপীনাথপুর, কুশবসান ও পাকুড়সেনী-সহ একাধিক গ্রামে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন বহু ঘরবাড়ি ও কৃষিজমি, যার ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগের ভারী বর্ষণে নারায়ণগড়ের কেলেঘাই এবং পার্শ্ববর্তী দাঁতনের সুবর্ণরেখা নদী কানায় কানায় পূর্ণ ছিল। মাঝে দু’দিন বৃষ্টি থামায় জলস্তর কিছুটা নামলেও, রবিবার থেকে পুনরায় মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতির অবনতি ঘটে দাঁতন এলাকাতেও; সেখানে সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়ে বেলমূলা সেতুর ওপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে বেশ কয়েকটি এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা কবলিত মানুষদের দুর্ভোগ কমাতে সোমবার সকালেই নারায়ণগড় থানার পক্ষ থেকে ত্রাণ বণ্টনের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ ও ব্লক প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande