ব্যারাকপুর রেল স্টেশনে পালন করা হল ‘স্টেশন মহোৎসব’
কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : স্মৃতি সততই মধুর। ঐতিহ্যের পথে ১৬৪ বছর। ব্যারাকপুর স্টেশনে পালন করা হল অভিনব ‘স্টেশন মহোৎসব’। উল্লেখ্য, ১৮৬২ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী স্টেশনের ১৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে সোমবার
পূর্ব রেল - ব্য্যরাকপুরে  স্টেশন মহোৎসব পালন


কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : স্মৃতি সততই মধুর। ঐতিহ্যের পথে ১৬৪ বছর। ব্যারাকপুর স্টেশনে পালন করা হল অভিনব ‘স্টেশন মহোৎসব’।

উল্লেখ্য, ১৮৬২ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী স্টেশনের ১৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে সোমবার আয়োজিত হল ‘স্টেশন মহোৎসব’।

এদিন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার। উপস্থিত ছিলেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্য এবং রেলের আধিকারিকেরা। প্রধান অতিথি বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী ব্যারাকপুরের ঐতিহাসিক গুরুত্ব এবং স্বাধীনতা সংগ্রামে এলাকার অবদানের কথা তুলে ধরেন।

ওই অনুষ্ঠানে স্কুলপড়ুয়ারা স্বাধীনতা সংগ্রাম নিয়ে কবিতা পাঠ করে। দেখানো হয় ব্যারাকপুর স্টেশনের ইতিহাস ও বিবর্তন নিয়ে বিশেষ ভিডিয়ো। পরে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্যেরা মঙ্গল পাণ্ডের সংগ্রামকে কেন্দ্র করে নাটক পরিবেশন করেন।

প্রসঙ্গতঃ এদিন অবসরপ্রাপ্ত রেলকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘‘ব্যারাকপুর স্টেশন শুধু ইঁট - কাঠ -কংক্রিটের যাতায়াতের জায়গা নয়, এটি ভারতের ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামর জীবন্ত স্মারক।’’

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande