আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি
আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.): প্রতিটি ঘরে তিরঙ্গা, প্রতিটি হৃদয়ে তিরঙ্গা—এই বার্তাকে সামনে রেখে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে আরামবাগে। ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলা এই কর
কালিপুর নেতাজি মহাবিদ্যালয় হর ঘড় তিরঙ্গা কর্মসূচিতে দুই বিধায়ক


আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.): প্রতিটি ঘরে তিরঙ্গা, প্রতিটি হৃদয়ে তিরঙ্গা—এই বার্তাকে সামনে রেখে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে আরামবাগে। ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা, দেশপ্রেমের চেতনা জাগ্রত করা এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেন উপস্থিত প্রতিনিধিরা।

নেতাজি মহাবিদ্যালয়ের এই কর্মসূচিতে ছাত্রছাত্রী ও উপস্থিত সকলের মধ্যে দেশাত্মবোধের আবহ তৈরি হয়। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।

বিধায়কদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। ‘হর ঘর তিরঙ্গা’র মাধ্যমে দেশপ্রেম, ঐক্য ও জাতীয় গর্বের বার্তা প্রতিটি ঘরে এবং প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande