আরামবাগে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালক
আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.): হুগলির আরামবাগে দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উভয় বাইকের চালক। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মহেশপুর বিক্রমপুর মধ্যবর্তী সংলগ্ন এলাকায়। জানা গেছে, সোমবার দুই বাইকের সংঘর্ষের পর বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই বা
আরামবাগে দুর্ঘটনা গ্রস্থ মোটরবাইক


আরামবাগ, ১৭ আগস্ট (হি.স.): হুগলির আরামবাগে দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উভয় বাইকের চালক। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মহেশপুর বিক্রমপুর মধ্যবর্তী সংলগ্ন এলাকায়। জানা গেছে, সোমবার দুই বাইকের সংঘর্ষের পর বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই বাইক চালক, গুরুতর আহত হন তাঁরা।

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বেশ কিছুক্ষণ, ঘটনার খবর পেয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পুলিশ নিয়ে যায় আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে হাসপাতালে দু'জনেই চিকিৎসাধীন। আহতদের নাম রাহুল সাঁতরা, বাড়ি মাধবপুর অঞ্চলের কানপুর এলাকায়। অন্যজনের নাম শেখ আব্বাস, বাড়ির অজাইপুর সোনাগাছি এলাকায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande