
হুগলি , ১৭আগস্ট (হি.স)। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ভদ্রকালীর বলাকা দুর্গোৎসব কমিটিতে। ১১২–তম বর্ষে পা রাখা এই পুজোর আনুষ্ঠানিক সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। এবারের পুজোর ভাবনা ‘মহাকাশের মহা বোধন’।
খুঁটি পুজোকে কেন্দ্র করে সোমবার উৎসবের আবহ তৈরি হয় পুজো প্রাঙ্গণে। পুজো কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। এবারের ভাবনায় মহাকাশের নানা বিষয়কে দুর্গোৎসবের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
এদিন পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ১১২–তম বর্ষের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের। তাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ ও নানা আয়োজন। শিশুদের আনন্দের পাশাপাশি তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এবারের পরিকল্পনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। অভিনব ভাবনা ও শিশুদের জন্য বিশেষ আয়োজনের কারণে এবারের বলাকা দুর্গোৎসব দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA